Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট, কূটনীতিকদের ওয়াকআউট

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট, কূটনীতিকদের ওয়াকআউট
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণকে ঘিরে দেখা দিল নজিরবিহীন বিক্ষোভমুখর দৃশ্য। তিনি মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের কূটনীতিক প্রতিনিধি গণহারে ওয়াকআউট করেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নেতানিয়াহু বক্তব্য শুরু করার আগেই বহু প্রতিনিধি দ্রুত হল ছেড়ে বেরিয়ে যান। এর ফলে বের হওয়ার পথে লম্বা লাইন তৈরি হয়। গত বছরের মতো এবারের অধিবেশনেও একই ধরনের বয়কটের পুনরাবৃত্তি ঘটলো।

তবে এর মাঝেই মার্কিন প্রতিনিধিদল নেতানিয়াহুকে করতালি দিয়ে সমর্থন জানায়। সে সময় নেতানিয়াহু নীরবে দাঁড়িয়ে থাকেন।

ঘটনার সময় ব্রাজিলীয় প্রতিনিধিদলকে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়াহ পরে থাকতে দেখা যায়, যা ওয়াকআউটের প্রতীকী প্রতিবাদের সঙ্গে আরও তাৎপর্য বহন করে।

অধিবেশনের প্রথম দিন নেতানিয়াহুর ভাষণ শুরুর আগে উপস্থিত প্রতিনিধিদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছিলো। কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষের মিশন গত এক সপ্তাহ ধরে বিভিন্ন বিশ্বনেতাকে চিঠি পাঠিয়ে তার ভাষণ বর্জনের আহ্বান জানিয়েছিলো এবং তাকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়েছিলো।

সূত্র : এএফপি, মিডল ইস্ট আই

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য