Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:০৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫

মার্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনা

জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠায় ‘অকার্যকর’: ট্রাম্প

জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠায় ‘অকার্যকর’: ট্রাম্প
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের বিতর্ক পর্বে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি জাতিসংঘের তীব্র সমালোচনা করে দাবি করেছেন, শান্তি প্রতিষ্ঠায় সংস্থাটি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কে শুরু হওয়া এ অধিবেশনে প্রথমে বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। এরপর ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ভাষণ দেন। তাদের পরেই পোডিয়ামে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প বলেন, জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা রয়েছে। আমি সবসময় বলেছি—এর এত অসাধারণ, অসাধারণ সম্ভাবনা আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি তার কাছাকাছিও পৌঁছাতে পারেনি।

ভাষণে ট্রাম্প নিজস্ব কূটনৈতিক সাফল্যের কথাও তুলে ধরেন। তার দাবি, তিনি বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ বন্ধ করেছেন। যদিও এসব সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, এটা খুবই দুঃখজনক যে জাতিসংঘের পরিবর্তে আমাকে এসব কাজ করতে হয়েছে। অথচ জাতিসংঘ কোনো ক্ষেত্রেই শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করার চেষ্টা করেনি।

নিজেকে শান্তি প্রতিষ্ঠার নোবেল পুরস্কারের যোগ্য প্রার্থী উল্লেখ করে ট্রাম্প বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, 

এ কাজগুলো করার জন্য আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। কিন্তু জাতিসংঘ ব্যর্থ।

ভাষণের শুরুতেই ট্রাম্প জাতিসংঘ সদর দফতরের অব্যবস্থাপনার কথাও তুলেন। তিনি অভিযোগ করেন, ভবনে ঢুকতে গিয়ে একটি ভাঙা এসক্যালেটরের মুখোমুখি হয়েছেন এবং ভাষণকালে টেলিপ্রম্পটারকেও অকার্যকর অবস্থায় পেয়েছেন। তার ভাষায়, জাতিসংঘ আমাকে দিয়েছে দুটি জিনিস—একটি খারাপ এসক্যালেটর আর একটি খারাপ টেলিপ্রম্পটার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য