Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১১, ৪ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ির সহিংসতায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের

খাগড়াছড়ির সহিংসতায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ভারত। শুক্রবার (৩ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা করলে পরদিন পুলিশ সন্দেহভাজন শয়ন শীলকে (১৯) গ্রেফতার করে। তবে পরে মেডিকেল প্রতিবেদনে ওই কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া যায়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—তিন পার্বত্য জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সহিংসতার একাধিক ঘটনা ঘটে।

এ পরিস্থিতি নিয়ে গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম মন্তব্য করেন, খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত বা কিছু ফ্যাসিস্ট শক্তির ইন্ধন রয়েছে।

তবে ভারতের পক্ষ থেকে এসব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে। মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, আমরা এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছে না। নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানো তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

তিনি উল্টো অভিযোগ তোলেন, পার্বত্য এলাকায় পাহাড়ি সংখ্যালঘুদের ভূমি দখল ও নির্যাতন চালাচ্ছে স্থানীয় উগ্রবাদীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ