Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০২, ৬ অক্টোবর ২০২৫

আপডেট: ০১:০২, ৬ অক্টোবর ২০২৫

দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধসে নিহত ২০

দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধসে নিহত ২০
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টানা প্রবল বর্ষণের ফলে ভয়াবহ ভূমিধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এতে ভেঙে পড়েছে সেতু, ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি, আর দার্জিলিং ও সিকিমের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মিরিক ও সুখিয়াপোখরি এলাকাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। গত ১২ ঘণ্টায় দার্জিলিংয়ে রেকর্ড ২৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে—১৯৯৮ সালের পর এমন ভয়াবহ বৃষ্টিপাত আর দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

সৌরেনি, দারাগাঁও, ডাম্ফেডার ও আপার দুধিয়ায় রাতভর ভূমিধসে একের পর এক ঘরবাড়ি ধসে পড়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মিরিক অঞ্চলে। উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য পুলিশ ও সেনাবাহিনী; তবে টানা বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ভূমিধসে বিএসএফের একটি ক্যাম্পসহ নদীর তীরবর্তী অনেক হোমস্টে ও বাড়িঘর ধসে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় খাদ্য ও ত্রাণ সহায়তা পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।

প্রতি বছর দুর্গাপূজার পর পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকা থেকে হাজারো পর্যটক দার্জিলিং ভ্রমণে যান। কিন্তু এ দুর্যোগে বহু পর্যটক হোটেল ও পাহাড়ি এলাকায় আটকে পড়েছেন। গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) ইতোমধ্যে টাইগার হিল, রক গার্ডেনসহ জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছে এবং ঐতিহ্যবাহী খেলনা ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

দার্জিলিং ছাড়াও উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহারে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশের সিকিমেও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, যেখানে আগেই জারি করা হয়েছিল লাল সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ অক্টোবর পর্যন্ত ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

দার্জিলিংয়ের এমপি রাজু বিস্টা বলেছেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। আমি প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পাশাপাশি নিয়মিত আবহাওয়া ও সড়ক পরিস্থিতির আপডেট অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার