Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪১, ২৩ অক্টোবর ২০২৫

ইতিহাস গড়লো পাকিস্তান নৌবাহিনী

আরব সাগরে এক বিলিয়ন ডলারের মাদক জব্দ

আরব সাগরে এক বিলিয়ন ডলারের মাদক জব্দ
ছবি: সংগৃহীত

আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট ‘কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস’ (সিএমএফ)-এর সহায়তায় পরিচালিত এ অভিযানে দুটি পৃথক জাহাজ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিএমএফ-এর তত্ত্বাবধানে গত সপ্তাহে পাকিস্তান নৌবাহিনী দুটি বড় মাদকবাহী নৌকা আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ৯৭২ মিলিয়ন ডলার— যা প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের সমান।

নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়, প্রথম অভিযানে ১৮ অক্টোবর আটক করা হয় একটি নৌকা, যাতে ছিলো দুই টনেরও বেশি ক্রিস্টাল মেথামফেটামিন (আইস)। এর আনুমানিক মূল্য ৮২২ মিলিয়ন ডলার। এর মাত্র ৪৮ ঘণ্টারও কম সময় পর দ্বিতীয় অভিযানে আরও একটি নৌকা আটক করা হয়, যেখানে পাওয়া যায় ৩৫০ কেজি আইস (মূল্য প্রায় ১৪০ মিলিয়ন ডলার) এবং ৫০ কেজি কোকেন (মূল্য ১০০ মিলিয়ন ডলার)।

সিএমএফ বলেছে, এ অভিযান তাদের ইতিহাসে অন্যতম সফল মাদকবিরোধী অভিযান। সৌদি নৌবাহিনীর কমোডর এবং টাস্ক ফোর্স ১৫০-এর কমান্ডার ফাহাদ আলজোয়াদ বলেন, আরব সাগরের জলসীমায় এটি এক নজিরবিহীন সাফল্য। এ অভিযান প্রমাণ করেছে— আন্তর্জাতিক সহযোগিতা কতটা কার্যকরভাবে চোরাচালান ও সংগঠিত অপরাধ দমন করতে পারে।

যদিও জব্দ হওয়া জাহাজগুলোর নাম ও যাত্রাপথ প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে অভিযানটি টাস্ক ফোর্স ১৫০-এর সরাসরি সমর্থনে পরিচালিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সিএমএফ বর্তমানে ৪৭টি দেশের নৌবাহিনীর সমন্বয়ে কাজ করছে এবং প্রায় ৩২ লাখ বর্গমাইল জলসীমায় নিরাপত্তা ও চোরাচালানবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। এই অঞ্চল দিয়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিপিং রুটগুলো অতিক্রম করে, যেখানে মাদক ও অস্ত্র চোরাচালান রোধ করাই তাদের প্রধান লক্ষ্য।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!