Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:১৭, ২৩ আগস্ট ২০২৫

একক লড়াইয়ের ঘোষণা

বিজেপি ও মোদির বিরুদ্ধে থালাপতি বিজয়ের হুঙ্কার

বিজেপি ও মোদির বিরুদ্ধে থালাপতি বিজয়ের হুঙ্কার
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার থেকে রাজনীতির মঞ্চে পা রাখা থালাপতি বিজয় এবার সরাসরি যুদ্ধের ডাক দিলেন বিজেপি ও ডিএমকের বিরুদ্ধে। বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ এবং ডিএমকেকে ‘বিষাক্ত’ আখ্যা দিয়ে তিনি ঘোষণা করলেন, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) এককভাবে লড়বে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে টিভিকে’র দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে এ ঘোষণা দেন থালাপতি বিজয়। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সমাবেশে বিজেপিকে তিনি ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকেকে ‘রাজনৈতিক শত্রু’ হিসেবে উল্লেখ করেন।

বিজয়ের ভাষ্যে, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর রাজনৈতিক শত্রু ডিএমকে। তামিলাগা ভেট্রি কাজাগাম কাউকে ভয় পায় না, কোনও আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেটের সঙ্গে জড়িত নয়। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে। তাই আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, 

আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি বলছি, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির পাশে থাকবে না।

নিজের বক্তব্যে সিংহের উদাহরণ টেনে বিজয় বলেন, সিংহ সবসময় সিংহই থাকে। একবার গর্জন করলে তার শব্দ আট কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ থাকে মাত্র একটি। সিংহই জঙ্গলের রাজা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের এ ঘোষণা তামিল রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে তার দলের অবস্থান দৃঢ় করার প্রচেষ্টা। দীর্ঘদিন ধরে ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে ক্ষমতার পালাবদল হলেও বিজয় এখন তৃতীয় ফ্রন্ট গঠনের ইঙ্গিত দিচ্ছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে তামিলাগা ভেট্রি কাজাগাম দল গঠন করে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন থালাপতি বিজয়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনই হবে তার প্রথম বড় পরীক্ষা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান