Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপনার এক বাংলাদেশি বোন দিল্লিতে আছেন- মোদিকে ওয়াইসি

আপনার এক বাংলাদেশি বোন দিল্লিতে আছেন- মোদিকে ওয়াইসি
ছবি: সংগৃহীত

ভারতের বিহারকে ঘিরে নির্বাচনপূর্ব রাজনীতি ফের তপ্ত হয়ে উঠেছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয়ার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন করে বিতর্ক জাগালেও সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি পাল্টা কটাক্ষ করেছেন। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, ওয়াইসির মন্তব্যে সরাসরি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উঠে এসেছে।

পুরনিয়ার এক নির্বাচনী সমাবেশে মোদি বলেন, বিহারে কংগ্রেস ও আরজেডি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তার দাবি, এ অবৈধ অনুপ্রবেশ ভারতের জন্য জনসংখ্যাগত সংকট তৈরি করছে এবং এটি নারীদের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ওয়াইসি পাল্টা বক্তব্যে বলেন, 

মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে। আমি বলি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন। তাকে বাংলাদেশে পাঠান, আমরা সীমাঞ্চল থেকে বিদায় করে দেবো।

ওয়াইসির এ বক্তব্যে যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তা নিয়ে ভারতীয় রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। গত বছর ক্ষমতা ছাড়ার পর থেকে তিনি দিল্লিতে বসবাস করছেন।

এদিকে বিহারে ভোটার তালিকা সংশোধনকে ঘিরেও নতুন রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, তালিকা শুদ্ধ করার সময় কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক ভোটার হিসেবে শনাক্ত হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, এটি আসলে ভোট কেটে দেয়ার অজুহাত মাত্র।

আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ধরা যাক বিহারে অনুপ্রবেশকারী আছে, কিন্তু এতদিন সরকার কী করেছে? কেন্দ্রের ক্ষমতায় আপনারা ১১ বছর, আর বিহারে টানা ২০ বছর শাসন করছেন— তবুও সমাধান হয়নি কেন?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী মাসেই নির্বাচন তারিখ ঘোষণার সম্ভাবনা রয়েছে। তাই অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে বিজেপি-বিরোধীদের বাকযুদ্ধ আরও উত্তপ্ত হবে বলেই ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য