Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ১৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:০৭, ১৬ নভেম্বর ২০২৫

প্রেসিডেন্ট প্রাসাদের সামনে উত্তেজনা বিক্ষোভকারীদের

মেক্সিকোতে জেন-জিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মেক্সিকোতে জেন-জিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটির কেন্দ্রে প্রেসিডেন্টের প্রাসাদের সামনে জেনারেশন জেডের সরকারবিরোধী বিক্ষোভ হঠাৎ উত্তপ্ত রূপ নিল। শনিবার হাজারো মানুষ স্বাধীনতার প্রতীক ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স’ স্মারক থেকে মিছিল করে কনস্টিটিউশন স্কয়ারে এসে জড়ো হন। শুরুতে শান্তিপূর্ণ হলেও, পরে পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে।

‘ব্ল্যাক ব্লক’ নামে পরিচিত মুখোশধারী একদল বিক্ষোভকারী নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। তারা পাথর নিক্ষেপ করে এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—বিক্ষোভকারীরা পুলিশকে আক্রমণ করছে, আবার অন্যদিকে পড়ে থাকা এক বিক্ষোভকারীকে লাথি মারছে পুলিশ সদস্যরা।

প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে স্কয়ার খালি করে দেয় বলে স্থানীয় পত্রিকা লা হর্নাদার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ভয়াবহ অপরাধের দায়মুক্তির বিরুদ্ধে তারা মাঠে নেমেছেন। অনেকেই ক্ষমতাসীন বামপন্থি মোরেনা পার্টির বিরুদ্ধে স্লোগান দেন এবং সরকারের সমালোচনায় সরব হন।

রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবাউম বিক্ষোভে সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, যে কোনও মতভেদই শান্তিপূর্ণভাবে প্রকাশ করা উচিত। তিনি সতর্ক করেন, পরিবর্তনের মাধ্যম হিসেবে সহিংসতা গ্রহণযোগ্য নয়।

এর আগেও তিনি দাবি করেছিলেন, ডানপন্থী গোষ্ঠীগুলো সোশ্যাল মিডিয়ায় বট ও ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে এবং বিক্ষোভকে উসকে দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা
দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই উড়োজাহাজের সংঘর্ষ
বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথেই হাঁটছে: হাসনাত