Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ১৩ অক্টোবর ২০২৫

মেক্সিকোতে ভয়াবহ বন্যায় মৃত ৪৪, নিখোঁজ অন্তত ২৭

মেক্সিকোতে ভয়াবহ বন্যায় মৃত ৪৪, নিখোঁজ অন্তত ২৭
ছবি: সংগৃহীত

মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট প্রবল বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৪৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন। শনিবার এ তথ্য জানায় মেক্সিকোর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (সিএনপিসি)।

সিএনপিসির তথ্য অনুযায়ী, ভেরাক্রুজ, পুয়েবলা, হিদালগো, কুয়েরেতারো এবং সান লুইস পোতসি রাজ্যে বন্যা ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে হাজারও বাড়িঘর ও রাস্তা ডুবে গেছে, বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। উদ্ধারকারী দলগুলো দিনরাত কাজ করছে নিখোঁজদের খোঁজে এবং আটকে পড়া মানুষদের সরিয়ে নিতে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পাঁচ রাজ্যের গভর্নরদের সঙ্গে জরুরি ত্রাণ কার্যক্রমের সমন্বয় করেন। বৈঠক শেষে তিনি বলেন, কোনও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা ছাড়া রাখা হবে না। ফেডারেল সরকার পুরোপুরি মাঠে আছে—রাস্তা খুলে দেয়া, ত্রাণ বিতরণ ও আশ্রয়কেন্দ্র পরিচালনার কাজে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যায় হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বহু এলাকায় এখনও প্রবল বৃষ্টি হচ্ছে, নদীর পানি উপচে পড়ায় নতুন করে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। অনেক গ্রাম ও শহর এখনো সম্পূর্ণ পানির নিচে।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে দেখা দেয়া সবচেয়ে ভয়াবহ বন্যাগুলোর মধ্যে এটি অন্যতম। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: রয়টার্স

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী