Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০২, ২ অক্টোবর ২০২৫

মরক্কোতে জেন-জি তরুণদের বিক্ষোভ: থানায় আগুন, নিহত ২

মরক্কোতে জেন-জি তরুণদের বিক্ষোভ: থানায় আগুন, নিহত ২
ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ মরক্কো তরুণ প্রজন্মের তীব্র বিক্ষোভে অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে ‘জেন-জি’ নামে পরিচিত নতুন প্রজন্মের তরুণরা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বেকারত্ব, দুর্নীতি এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছে।

বুধবার দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওইদিন একদল বিক্ষোভকারী অস্ত্র লুটের উদ্দেশ্যে একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী গুলি ও টিয়ারশেল ছোড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হন।

বিক্ষোভকারীদের হাতে ছুরি থাকলেও পুলিশের টিয়ারশেল ও গুলির কারণে তারা তা ব্যবহার করতে পারেননি। তবে থানা এবং পুলিশের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা। শুধু থানাই নয়, আগাদিরের বিয়ৌগ্রা এলাকায় একটি ব্যাংকসহ একাধিক দোকান লুটপাটেরও খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী আবদেস্লাম চেগ্রি জানান, তিনি ক্যাফেতে বসে ফুটবল ম্যাচ দেখছিলেন, তখনই দেখেন তরুণদের একটি দল পাশের দোকানে ভাঙচুর চালিয়ে ভেতরে প্রবেশ করছে।

বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে পর্যটন নগরী মারাকেশেও। সেখানেও একটি পুলিশ স্টেশনে অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি দোকান ও ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগের দাবিও তুলেছেন।

মরক্কোয় বেকারত্বের হার বর্তমানে ১২ দশমিক ৮ শতাংশ। তরুণদের মধ্যে এ হার আরও ভয়াবহ—প্রায় ৩৫ দশমিক ৮ শতাংশ। বিশ্ববিদ্যালয় স্নাতকদের মধ্যেও বেকারত্বের হার ১৯ শতাংশ। এই সংকটকে কেন্দ্র করেই গত ২৮ সেপ্টেম্বর রাজধানী রাবাতে প্রথম শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়, কিন্তু সময়ের সাথে সাথে তা সহিংস রূপ নিচ্ছে।

এ আন্দোলনের মূল সংগঠক একটি নতুন নাম—‘জেনজি ২১২’। খুব অল্প সময়েই এ অখ্যাত সংগঠনটি আলোচনায় উঠে এসেছে। টিকটক, ইনস্টাগ্রাম ও জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্মে প্রচারণা চালিয়ে তারা তরুণদের রাজপথে নামার আহ্বান জানায়। আন্দোলন শুরুর সময় যেখানে সংগঠনের সদস্য ছিল মাত্র তিন হাজার, মাত্র চার দিনেই তা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩০ হাজারে।

যদিও রাজধানী ক্যাসাব্লাঙ্কা, উত্তরাঞ্চলীয় শহর ওউজদা এবং তাজায় এখনো বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি, তবে আন্দোলনের ঢেউ ক্রমেই দেশব্যাপী ছড়িয়ে পড়ছে।


সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী