Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ২৬ নভেম্বর ২০২৫

দগ্ধ আরও ১৫

হংকংয়ে বহুতল আবাসিকে ভয়াবহ অগ্নিকাণ্ড–ঝলসে মৃত্যু ১৩

হংকংয়ে বহুতল আবাসিকে ভয়াবহ অগ্নিকাণ্ড–ঝলসে মৃত্যু ১৩
ছবি: সংগৃহীত

হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের বিশাল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আগুন লাগার সময় ভবনের ভেতরে বহু মানুষ আটকা পড়ে—যাদের উদ্ধারে এখনও অভিযান চলছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে এ আগুনের সূত্রপাত হয়। শুরুতে ‘১ নম্বর অ্যালার্ম অগ্নিকাণ্ড’ হিসেবে ঘোষণা করা হলেও বিকাল ৩টা ৩৪ মিনিটে তা ৪ নম্বরে উন্নীত করা হয় এবং সন্ধ্যা ৬টা ২২ মিনিটে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সর্বোচ্চ সতর্কতা স্তর ৫ ঘোষণা করে দমকল বিভাগ।

ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে রয়েছে মোট আটটি বহুতল ভবন এবং ১ হাজার ৯০০টিরও বেশি ফ্ল্যাট। অগ্নিকাণ্ড এত দ্রুত ছড়িয়ে পড়ে যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আটটির মধ্যে সাতটি ব্লক আগুনে ঘেরা পড়ে যায়। কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ আকাশ ঢেকে দেয়, ভয়ার্ত মানুষ জানালা ও বারান্দা দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও অনেকেই আটকা পড়ে যান।

স্থানীয় পুলিশের বরাতে জানা যায়, আগুন লাগার পর পর্যায়ক্রমে বেশ কয়েকটি কল আসে—সবগুলোতেই আটকা পড়া বাসিন্দাদের সাহায্যের আবেদন। উদ্ধার দলের সদস্যরা এ পর্যন্ত অচেতন অবস্থায় পুড়ে যাওয়া একজন পুরুষ ও এক মহিলাকে উদ্ধার করেছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে—ভবনের বাইরের বাঁশের ভারা সম্পূর্ণ পুড়ে গেছে এবং সবুজ জালের গলিত অংশ নিচে পড়ে জমে আছে। দমকল ও জরুরি উদ্ধারকর্মীরা টানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন—আরও হতাহত বেড়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুসারে, এখনও বিভিন্ন ব্লকের ভেতরে ধোঁয়া জমে আছে এবং অনেক ফ্ল্যাটে উদ্ধার দল পৌঁছাতে পারেনি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে বলে কর্মকর্তাদের ধারণা।

এ মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে—এমন আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ও উদ্ধার সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা