Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ১৯ নভেম্বর ২০২৫

জাপানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৭০ ভবন, নিখোঁজ ১

জাপানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৭০ ভবন, নিখোঁজ ১
ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ওইতার সাগানোসেকি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭০টি ভবন সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শুরু হওয়া এ আগুন রাতভর জ্বলতে থাকে এবং বুধবার সকাল পর্যন্তও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

জাতীয় অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আগুনের পরপরই ১৭৫ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এখন পর্যন্ত একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ আগুন লাগার কারণ অনুসন্ধান করছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ওইতা শহর টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা সাগরবন্দর সংলগ্ন, যা বিখ্যাত সেকি ম্যাকারেলের জন্য পরিচিত।

স্থানীয় টেলিভিশন ও সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়—সমুদ্রবন্দরের পাশের বাড়িঘরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আকাশ ধোঁয়ায় ঘন অন্ধকার। আগুন নিকটবর্তী বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য ইতোমধ্যে একটি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য