Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ৯ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলা, নিহত ৬ সেনাসদস্য

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলা, নিহত ৬ সেনাসদস্য
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অন্তত তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলাটি ঘটেছে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে কুর্রাম জেলায়। পূর্বে উপজাতীয় অঞ্চল হিসেবে পরিচিত এ এলাকা আফগানিস্তান সীমান্তের অত্যন্ত কাছে হওয়ায় দীর্ঘদিন ধরেই সেখানে নিরাপত্তাজনিত ঝুঁকি বিরাজ করছে।

এ হামলার ব্যাপারে এখনো বিস্তারিত কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযানে নেমেছে সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যরা।

পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার প্রবণতা আবারও বৃদ্ধি পেয়েছে বলে নিরাপত্তা বিশ্লেষকরা উল্লেখ করছেন।

সূত্র: রয়টার্স

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা