জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
জামায়াত ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক হওয়ার ঘটনায় রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর মতিঝিলের এজিবি কলোনির একটি ভবনে এ অভিযান শুরু হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটক করতেই ডিবি এ অভিযান পরিচালনা করছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, একটি অভিযান চলমান রয়েছে। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সমীচীন নয়। পরে বিস্তারিত জানানো হবে।
সবার দেশ/কেএম




























