Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৬, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:৩৭, ৬ জানুয়ারি ২০২৬

এক ব্যক্তি আটক

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা
ছবি: সংগৃহীত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে রোববার মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির জানালা ভাঙা ও ক্ষয়ক্ষতি হয়েছে। সিক্রেট সার্ভিস জানিয়েছে, হামলার সময় ভ্যান্স পরিবার বাসভবনে উপস্থিত ছিলেন না।

হামলার পরে এক প্রাপ্তবয়স্ক পুরুষকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তাকে ভ্যান্সের ব্যক্তিগত বাসভবনের বাইরে জানালা ভাঙা এবং সম্পত্তি ক্ষতির অভিযোগে আটক করা হয়েছে।

সিক্রেট সার্ভিস সিনসিনাটি পুলিশ ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের সঙ্গে সমন্বয় করে ঘটনার তদন্ত করছে। একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন, হামলার উদ্দেশ্য ব্যক্তি ভ্যান্স বা তার পরিবারের লক্ষ্যবস্তু ছিলো কি না তা খতিয়ে দেখা হচ্ছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার আগে ভ্যান্স পরিবার শহর ত্যাগ করেছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য