Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০১, ১১ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে তিনটি পৃথক স্থানে এ গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

এনবিসি নিউজের সহযোগী সংস্থা ডব্লিউটিভিএর খবরে বলা হয়, ক্লে কাউন্টির বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গুলির ঘটনা ঘটে, যেখানে ছয়জন প্রাণ হারান। তবে নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে জানান, ঘটনায় জড়িত সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং তিনি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। শেরিফ স্কট বলেন, সন্দেহভাজন আটক হওয়ায় এখন আর সম্প্রদায়ের জন্য কোনও হুমকি নেই।

যদিও শেরিফের পোস্টে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি, তবে স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিভিএ নিশ্চিত করেছে যে এ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

ফেসবুকে দেয়া আরেকটি বার্তায় শেরিফ এডি স্কট নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ভুক্তভোগী ও তাদের স্বজনদের জন্য প্রার্থনা করার জন্য তিনি সবাইকে অনুরোধ করছেন।

উল্লেখ্য, মিসিসিপির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় ২০ হাজার। শান্তিপূর্ণ এ এলাকায় একাধিক স্থানে গুলির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পেছনের কারণ ও সন্দেহভাজনের পরিচয় জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার