Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৭, ২৫ জানুয়ারি ২০২৬

জামায়াত ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে বিতর্ক

বাংলাদেশের নির্বাচন নিয়ে হর্ষবর্ধন শ্রিংলার বিতর্কিত মন্তব্য

বাংলাদেশের নির্বাচন নিয়ে হর্ষবর্ধন শ্রিংলার বিতর্কিত মন্তব্য
ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমানে রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের কাছে পক্ষপাতদুষ্ট মন্তব্য করেছেন। তিনি বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে।

শ্রিংলা বলেন, জামায়াত ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচনে কখনো জয়ী হয়নি এবং ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি, অন্য দলগুলো তাদেরকে সমর্থন করেছে। তিনি আরও বলেন, কেউ তাদের আগে থেকে ক্ষমতায় নিয়ে আসছে। নির্বাচনে যদি অনিয়ম হয়, তবেই তারা ক্ষমতায় আসতে পারবে, নইলে আসা অসম্ভব।

এছাড়া ভারতের সাবেক এ পররাষ্ট্র সচিব বাংলাদেশ ক্রিকেটের বিষয়েও মত প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বকাপ বয়কট করা ‘অনেক বড় ভুল’ হয়েছে। এ সিদ্ধান্তের কারণে দেশের ক্রিকেট ও সামগ্রিক ক্রীড়াঙ্গনের পরিস্থিতি আরও খারাপ হবে।

শ্রিংলা আরও বলেন, বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে। আমি সেখানে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। তারা অনেক বড় ভুল করেছে। বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে, যা নির্বাচিত নয়। জনগণ তাদের নির্বাচিত করেনি; তারা ক্ষমতা দখল করেছে। এ সরকারের নেয়া সিদ্ধান্ত দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের জন্য ক্ষতিকর।

তার এ মন্তব্যে রাজনৈতিক ও ক্রীড়া মহলে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে দেশের নির্বাচন ও অভ্যন্তরীণ ইস্যু নিয়ে অন্য কোন দেশের সাবেক বা বর্তমান কোনও কুটনীতিক কোনও পক্ষপাতদুষ্ট মন্তব্য করার এখতিয়ার রাখেন কিনা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা