Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ৩১ জানুয়ারি ২০২৬

গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, ৬ শিশুসহ নিহত ২৮ 

গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, ৬ শিশুসহ নিহত ২৮ 
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা অব্যাহত রয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় চালানো হামলায় অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়টি শিশু রয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সর্বশেষ হামলায় গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় অবস্থিত গাজার পুলিশ সদরদফতরকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং বহু মানুষ আহত হন।

এর আগে ভোরের দিকে মধ্য গাজা ও দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় চালানো পৃথক হামলায় ছয় শিশুসহ আরও অন্তত ১৮ জন নিহত হন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের এ নতুন হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে জানায়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে গাজার শাসকগোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে চার মাস ধরে চলা এ যুদ্ধবিরতি শুরু থেকেই ভঙ্গুর অবস্থায় রয়েছে। অভিযোগ রয়েছে, যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে গাজার বেসামরিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা