Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১০, ২৪ নভেম্বর ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত

গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত
ছবি: সংগৃহীত

গাজায় নতুন করে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন হামাসের একজন গুরুত্বপূর্ণ স্থানীয় কমান্ডার আলা আল-হাদিদি। 

রোববার (২৩ নভেম্বর) সেনাবাহিনীর প্রকাশিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েল–হামাসের যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। উভয় পক্ষ একে অপরকে লঙ্ঘনের জন্য দায়ী করছে। এ উত্তেজনার মধ্যেই শনিবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। সে হামলাতেই আলা আল-হাদিদিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করে তেলআবিব।

ইসরায়েলি সামরিক সূত্র জানায়, নিহত আলা আল-হাদিদি হামাসের প্রোডাকশন হেডকোয়ার্টারের সরবরাহ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের দাবি, শনিবারের অভিযানে হামাসের পাঁচজন জ্যেষ্ঠ সদস্যকে হত্যা করা হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাসের এক যোদ্ধা ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের পরই এ পাল্টা হামলা চালানো হয়। তিনি এটিকে ‘প্রয়োজনীয় প্রতিরক্ষা অভিযান’ বলে উল্লেখ করেন।

তবে হামাস এখনো এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

আরব নিউজের সূত্রে জানা গেছে, শনিবার দিনভর গাজায় অন্তত কয়েক দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিনের হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

গাজায় হামলার মধ্যে কূটনৈতিক তৎপরতাও চলছে। হামাসের একটি প্রতিনিধি দল রোববার কায়রোতে মিসরসহ মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেছে বলে জানিয়েছে এক মিসরীয় নিরাপত্তা সূত্র এবং হামাসের একটি শীর্ষ সূত্র।

অঞ্চলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় যুদ্ধবিরতি ও মানবিক করিডোর পুনর্বহালের দাবি বিশ্বজুড়ে জোরালো হচ্ছে, কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য