Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:০০, ১৮ জানুয়ারি ২০২৬

পাকিস্তানে শপিংমলে অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত ২০

পাকিস্তানে শপিংমলে অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত ২০
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। করাচির এমএ জিন্নাহ রোডে অবস্থিত গুল প্লাজা শপিং মলে এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, শনিবার (১৭ জানুয়ারি) রাতে গুল প্লাজা শপিং মলে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো ভবনজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। রোববার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে কাজ করছে।

করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক সাবির মেমন জানান, অগ্নিকাণ্ডে নিহত তিনজনের লাশ হাসপাতালে আনা হয়েছে। তাদের হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়।

এদিকে করাচির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রেজা রোববার সকালে ডনকে জানান, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। উদ্ধারকাজের মুখপাত্র হাসানুল হাসিব খানও নিহতের সংখ্যা পাঁচজন বলে নিশ্চিত করেছেন।

হাসানুল হাসিব খান জানান, এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার সকাল পর্যন্ত প্রায় ৩০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো আগুন নেভাতে কাজ করছেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গুল প্লাজা শপিং মলে ছোট-বড় মিলিয়ে প্রায় এক হাজার ২০০টি দোকান রয়েছে। সেখানে কাপড়, তৈজসপত্র, ইলেকট্রনিক যন্ত্রাংশ, সুগন্ধি, প্রসাধনীসহ বিভিন্ন দাহ্য পণ্য বিক্রি হয়। এসব দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনের তীব্রতা বেড়ে যায়।

উদ্ধারকাজের মুখপাত্র আরও জানান, ভবনটি অনেক পুরোনো হওয়ায় অগ্নিকাণ্ডের ফলে যেকোনও সময় এর কাঠামো ধসে পড়ার আশঙ্কা রয়েছে। সে কারণে উদ্ধার অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে।

সূত্র: ডন

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা