প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
বিদেশে উচ্চশিক্ষায় সরকার দিচ্ছে ১০ লাখ টাকার ব্যাংক গ্যারান্টি
বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে প্রস্তাব দিয়েছেন, যাতে প্রতিটি শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি দেয়া হবে।
এটি মূলত সে শিক্ষার্থীদের সুবিধার্থে, যারা বিদেশে পড়াশোনার সময় ব্যাংক সলভেন্সি বা দায়িত্বশীল গ্যারান্টি দেখানোর প্রয়োজনীয়তার কারণে সমস্যায় পড়েন।
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, সরকারি এ উদ্যোগ বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা অর্জন সহজ করবে, আর্থিক বাধা কমাবে এবং বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া দ্রুততর করবে। শিক্ষার্থীরা জামানত ছাড়াই এ সুবিধা পাবেন। এছাড়া, সরকারের পরিকল্পনায় রয়েছে প্রার্থীদের প্রয়োজন অনুযায়ী সুদে ঋণ সুবিধাও যোগ করার বিষয়টি বিবেচনা করা।
সরকারের এ পদক্ষেপ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণে উৎসাহ জাগাবে এবং দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বলেন নুরুল হক নুর।
সবার দেশ/কেএম




























