Sobar Desh | সবার দেশ হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২:২৯, ১১ মার্চ ২০২৬

ক্রিপ্টোকারেন্সি বিতর্ক

বিবিসি বাংলাকে আইনি নোটিশ, ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদীর

বিবিসি বাংলাকে আইনি নোটিশ, ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদীর
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা-র বিরুদ্ধে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন। তার বিরুদ্ধে ৪০ লাখ টাকার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি থাকার অভিযোগ তুলে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদে এ নোটিশ পাঠানো হয়েছে।

মাহদী হাসানের দাবি, গত ২১ ফেব্রুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে।

গত ৮ মার্চ লন্ডনে অবস্থিত বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং ঢাকার কার্যালয়ের প্রধান সম্পাদক মীর সাব্বির-এর কাছে আনুষ্ঠানিকভাবে এ আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মাহদী হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ এবং মানহানিকর তথ্যের বিরুদ্ধে আইনি প্রতিকার পেতেই তিনি এ নোটিশ পাঠিয়েছেন।

আইনি নোটিশে অভিযোগ করা হয়, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা। এতে তার ব্যক্তিগত ভাবমূর্তি ও সামাজিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করা হয়েছে।

নিজেকে ২০২৪ সালের জুলাই বিপ্লবের সম্মুখসারির কর্মী উল্লেখ করে মাহদী হাসান বলেন, ভিত্তিহীন এ তথ্যের কারণে তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সম্মানহানির অভিযোগে তিনি এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

নোটিশে বিবিসি বাংলাকে বিতর্কিত প্রতিবেদনের বিষয়ে দ্রুত ব্যাখ্যা দেয়া এবং প্রয়োজনীয় সংশোধনী আনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদনটি প্রত্যাহার করে সন্তোষজনক ব্যবস্থা না নিলে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও আলটিমেটাম দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা