Sobar Desh | সবার দেশ মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩২, ১৯ মার্চ ২০২৬

এক্সপ্রেসওয়েতে ভাড়া নৈরাজ্য

ঢাকা-ভাঙ্গা ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা 

ঢাকা-ভাঙ্গা ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা 
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়কে। আর এ সুযোগে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা যায়, রাজধানীর যাত্রাবাড়ী ও গুলিস্তান থেকে মাদারীপুরের শিবচরগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ১৭০ টাকার ভাড়ার পরিবর্তে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। দাঁড়িয়ে যাওয়া যাত্রীদের কাছ থেকেও নেয়া হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা।

যাত্রী আলোমগীর হোসেন জানান, পরিবার নিয়ে গুলিস্তান থেকে বাসে ওঠার সময় তাকে ৫০০ টাকা ভাড়া বলা হয়। পরে অনুরোধ করে ৪০০ টাকায় শিবচরের পাঁচ্চর বাসস্ট্যান্ডে পৌঁছান।

আরেক যাত্রী বাবুল মিয়া বলেন, প্রতি বছরই ঈদের সময় অতিরিক্ত ভাড়া দিতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি। নিরুপায় হয়ে বাড়তি টাকা দিয়েই বাড়ি ফিরছি।

অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের চাপ থাকলেও ফেরার পথে গাড়ি ফাঁকা যায়। সে ক্ষতি পুষিয়ে নিতেই অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে।

এদিকে পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। বুধবার রাত ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রায় ২৯ হাজার ৯০০ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৭৭ লাখ ৩৯ হাজার টাকা।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, যানবাহনের চাপ বাড়ায় মহাসড়কে টহল জোরদার করা হয়েছে এবং দুর্ঘটনা এড়াতে গতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

তবে যাত্রীদের অভিযোগ—প্রশাসনের নজরদারি বাড়ানো না হলে ঈদযাত্রায় এ ভোগান্তি আরও বাড়বে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্ব পেলেন যশোরের অনিন্দ্য ইসলাম
বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে মৃত্যু: করাচিতে ভবন ধসে ১৩ জন নিহত
এসএসসি পাসে ইবনে সিনায় চাকরি, আছে ওভারটাইম
কাতারের সর্ববৃহৎ শিল্পাঞ্চলে ইরানের হামলা
জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ‘ব্ল্যাকমেইলের চেষ্টা’: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
বাজারে মাংস-মসলায় আগুন, সবজি-ডিমে স্বস্তি
বিশ্বকাপ প্লে-অফের আগে বড় ধাক্কা ইতালির
ওসির মোবাইলে ৩২ লাখ টাকা অনলাইন জুয়ার
ঈদ উপলক্ষে আফগানিস্তানে ৫ দিন হামলা বন্ধ রাখবে পাকিস্তান
যশোর বড়বাজার থেকে দেশীয় অস্ত্রসহ যুবক আটক
ফের হামলা হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি ধ্বংস করে দেবো: ইরান
ইরানের হামলায় কাঁপলো সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন
সাত গোলের ঝড়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
২ টাকায় ঈদের হাসি: মিরসরাইয়ে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ
নজিরবিহীন নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া, ঈদের জামাত সকাল ১০টায়
আমিরাত-কাতারে ঈদের নামাজ মসজিদে, স্থগিত উন্মুক্ত জমায়েত
ঢাকা-ভাঙ্গা ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা
বিএনপির ৩৫ নারী আসনে ৫০০ প্রার্থীর দৌড়ঝাঁপ
লাইনচ্যুত বগি উদ্ধারে লাগবে ১২ ঘণ্টা, যাত্রীদের জন্য বিকল্প ট্রেন