Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৪:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

শীতের ফুল বিদায়, গরমের বাগান সাজাতে এখনই নিন প্রস্তুতি

শীতের ফুল বিদায়, গরমের বাগান সাজাতে এখনই নিন প্রস্তুতি
ছবি: সংগৃহীত

শীতের চন্দ্রমল্লিকা, গাঁদা আর ডালিয়ার রঙিন মরসুম শেষের পথে। এখনই সময় গ্রীষ্মের ফুলের জন্য বাগান প্রস্তুত করার। সামান্য যত্ন আর পরিকল্পনায় আপনার বাগান গরমেও থাকবে সতেজ ও প্রাণবন্ত। কী কী করবেন, জেনে নিন সহজ কিছু উপায়।

চারা তৈরির প্রস্তুতি

শীতের শুকিয়ে যাওয়া ফুল ও গাছ কেটে ফেলুন। চন্দ্রমল্লিকা ফুল ঝরে গেলে কাঁচি দিয়ে এক ইঞ্চি ডাঁটি-সহ কেটে পরিষ্কার করুন। এতে গাছ থেকে নতুন শাখা বের হতে সুবিধা হবে। ডালিয়া ও চন্দ্রমল্লিকার সুস্থ অংশ থেকে কাটিং নিয়ে নতুন চারা তৈরির জন্য এ সময়টাই উপযুক্ত।

মাটি নতুন করে তৈরি

গাঁদা বা ডালিয়ার শুকনো গাছ উপড়ে ফেলে টবের মাটি বের করে নিন। পুরোনো মাটির সঙ্গে প্রয়োজনমতো কোকোপিট, পচা গোবর বা অন্যান্য জৈব সার মিশিয়ে ঝুরঝুরে করে নিন। এতে মাটির উর্বরতা বাড়বে এবং নতুন চারা দ্রুত বেড়ে উঠবে। পরে মাটি আবার টবে ভরে রোপণের জন্য প্রস্তুত রাখুন।

ভালো নিষ্কাশন নিশ্চিত করুন

গাছের গোড়ায় পানি জমে থাকলে শিকড় পচে যেতে পারে। তাই টবের মাটি আলগা করে দিন এবং নিচের ছিদ্রগুলো পরিষ্কার আছে কি না দেখে নিন। প্রয়োজনে ভাঙা ইটের টুকরো বা কাঁকর ব্যবহার করে ড্রেনেজ ব্যবস্থা আরও উন্নত করতে পারেন।

আগাছা ও ডাল ছাঁটাই

টব বা বাগানে জন্মানো আগাছা তুলে ফেলুন। যেসব গাছকে ঝোপালো আকার দিতে চান, সেগুলোর অতিরিক্ত ডালপালা ছেঁটে দিন। এতে গাছ স্বাস্থ্যবান থাকবে এবং নতুন কুঁড়ি বের হবে দ্রুত।

পোকামাকড় থেকে সুরক্ষা

গরমে পোকামাকড়ের উপদ্রব বাড়ে। তাই আগেভাগেই সতর্ক থাকুন। রাসায়নিক কীটনাশকের বদলে সাবান জল বা নিম তেল মিশ্রিত পানি স্প্রে করতে পারেন। এতে গাছ নিরাপদ থাকবে এবং পরিবেশেরও ক্ষতি কম হবে।

টবের অবস্থান বদল

শীত ও গ্রীষ্মে রোদ পড়ার দিক ভিন্ন হয়। তাই গরমের সময় কোন গাছে কতটা রোদ প্রয়োজন, তা বুঝে টবের অবস্থান বদলে নিন। বেশি রোদে পুড়ে যায় এমন গাছকে আংশিক ছায়ায় রাখুন।

এভাবেই শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে যত্নে গড়ে তুলুন গ্রীষ্মের নতুন রঙিন বাগান। একটু পরিকল্পনা আর নিয়মিত পরিচর্যায় গরমেও আপনার বাগান থাকবে সতেজ ও ফুলে ভরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা