Sobar Desh | সবার দেশ রুমি

প্রকাশিত: ০১:৫৩, ১০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:৫৩, ১০ ডিসেম্বর ২০২৫

ভাপা পিঠার ঘ্রাণে হোক শীতের মিষ্টিমাখা সকাল

ভাপা পিঠার ঘ্রাণে হোক শীতের মিষ্টিমাখা সকাল
ছবি: সংগৃহীত

শীত পড়তেই যেনো বাংলার ঘরে ঘরে ভেসে আসে ভাপা পিঠার ঘ্রাণ। শহরের মোড়েও এখন সহজেই মিলছে এ ঐতিহ্যবাহী পিঠা। তবে পরিবারের সঙ্গে নিজের হাতে তৈরি ভাপা পিঠার স্বাদই আলাদা। তাই শীতের সকালে আপনাদের জন্য রইলো ঘরেই বানিয়ে নেয়ার সহজ ভাপা পিঠার রেসিপি।

উপকরণ

  • চালের গুঁড়া – ২ কাপ
  • খেজুর গুড় – ১ কাপ
  • নারিকেল কোরানো – ১ কাপ
  • স্বাদমতো লবণ
  • ছোট বাটি
  • একটি পাতিল
  • ছিদ্রযুক্ত ঢাকনি বা ভাপা পিঠার ছাঁচ

প্রস্তুতপ্রণালি

  • প্রথমে চালের গুঁড়া ভালোভাবে চালুনিতে চেলে নিন।
  • এরপর গুঁড়ার মধ্যে অল্প অল্প করে পানি ছিটিয়ে ও সামান্য লবণ মিশিয়ে ঝুরঝুরে করে মেখে নিন। খেয়াল রাখবেন—গুঁড়ো যেন দলা বাঁধতে না পারে।
  • পাতিলে পানি দিয়ে চুলায় বসান। ওপরে ছিদ্রযুক্ত ঢাকনি রেখে ধোঁয়া বের হওয়ার পথ বন্ধ করে দিন (মাটি বা আটা দিয়ে)।
  • এবার ছোট বাটিতে এক চামচ চালের গুঁড়া নিয়ে মাঝখানে প্রয়োজনমতো খেজুর গুড় দিন।
  • ওপরে আবার অল্প গুঁড়া ছড়িয়ে পাতলা কাপড়ে ঢেকে নিন।
  • কাপড়মোড়া বাটিটি উল্টে ছিদ্রযুক্ত ঢাকনির ওপর বসিয়ে বাটি সরিয়ে নিন। ২–৩ মিনিট ভাপ নিলেই পিঠা তৈরি।
  • পিঠা উঠিয়ে ওপরে নারিকেল কুঁচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

শীতের সকালে ধোঁয়া ওঠা ভাপা পিঠা—এক প্লেটে মুগ্ধতার স্বাদ। তাই আজই ট্রাই করতে পারেন এ সহজ রেসিপিটি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা