Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৯, ১৩ এপ্রিল ২০২৬

বেনাপোলে বিজিবির ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

বেনাপোলে বিজিবির ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
ছবি: সবার দেশ

যশোরের বেনাপোলে বিজিবির একটি ট্রাকের (থ্রি-টন) ধাক্কায় মো. রোমান (২১) নামে এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বেনাপোল-শার্শা সড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান বেনাপোল এলাকার সুমন শেখের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির একটি থ্রি-টন ট্রাক (সুনামগঞ্জ-উ ১১-০০০২) ব্যাটালিয়ন সদর হতে পুটখালী সীমান্তের দিকে জনবল নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে আমড়াখালি চেকপোস্টের সামনে পৌঁছালে শার্শা থেকে বেনাপোলগামী বাইসাইকেল আরোহী রোমানের সাথে ট্রাকটির পিছনের বাম পাশে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার তাৎক্ষণিক খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের একটি গাড়ি তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে যশোর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় বিজিবির ট্রাকটি ল্যান্স নায়েক মো. আজগর আলী চালনা করছিলেন বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে নাভারন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মহাসিন আলী জানান, লাশ যশোর সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্রিকেটের গৌরবগাথা বিশ্বকাপ স্বপ্ন জয়ের ইতিহাস
পানি স্বল্পতায় কাপ্তাই হ্রদে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
বাগাতিপাড়ায় ভূমি অফিস থেকে কম্পিউটার চুরি
ফাঁকা বাড়ির আমগাছে ঝুলছিলো কিশোরীর লাশ
বেনাপোলে বিজিবির ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
সংরক্ষিত আসনে জামায়াত-এনসিপি জোটে আলোচনায় যারা
‘একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি’—ট্রাম্পের নতুন হুমকি
ইসলামী ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে, নেপথ্যে নিয়ন্ত্রকের চাপ?
ইসরায়েলি হামলায় মুছে যাচ্ছে লেবাননের সীমান্ত জনপদ
‘৩৫ হাজার কোটি টাকাসহ এস আলমকে ব্যাংক ফেরত দিচ্ছে কারা?’
হরমুজকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের
কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডবে প্রাণ গেলো বৃদ্ধের
‘বাংলাদেশে ভূমিকম্প হলে দায় তারেক রহমানের নয়’
যুবলীগ নেতার সাজা কমাতে চিফ প্রসিকিউটরের নজিরবিহীন অনুরোধ
তামাকপণ্যের দাম বাড়ালে কমবে মৃত্যু, বাড়বে রাজস্ব
শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক
অধ্যাদেশ ইস্যুতে বিরোধীদল ‘রাজনীতি’ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারামুক্ত