Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন

বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের মধ্যে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনসংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণ পর নিউমার্কেট এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই রাতে ফরিদপুরে মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে রামপুরা ও হাতিরঝিল এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে। এর আগে একই রাতে রাজধানীর কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রামপুরা থেকে হাতিরঝিলে প্রবেশের মুখে ইসলাম টাওয়ারের গেটের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। আরেকটি ককটেল ইসলাম টাওয়ারের পাশে পার্কিং করে রাখা একটি ব্যক্তিগত গাড়ির ওপর বিস্ফোরিত হয়। বিস্ফোরণে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ককটেল বিস্ফোরণের খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিস্ফোরণের স্থান পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।

এর রেশ কাটতে না কাটতেই রাত ১১টা ২৫ মিনিটের দিকে নিউমার্কেট থানাধীন জাহান ম্যানশনসংলগ্ন মিরপুর রোড এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে একই রাতে ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে কানাইপুরে করিমপুর হাইওয়ে থানার সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, হাইওয়ে থানার সামনে পার্কিং করে রাখা পূর্বাশা পরিবহণের বাসটিতে হঠাৎ আগুন দেয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈই অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রাথমিকভাবে কারা বাসটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি পরিবহণে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, ঘটনাটি নাশকতা কি না এবং এর পেছনে কারা জড়িত, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ এবং কাফরুলে বাসে আগুনের ঘটনার পর দেশের অন্য এলাকাতেও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ