Sobar Desh | সবার দেশ মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:১১, ১৪ নভেম্বর ২০২৫

মধ্যরাতে স্কুলবাসে আগুন, দগ্ধ চালক আশঙ্কাজনক

মধ্যরাতে স্কুলবাসে আগুন, দগ্ধ চালক আশঙ্কাজনক
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে গভীর রাতে সড়কের পাশে থেমে থাকা একটি স্কুলবাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন বাসচালক তাজেস খান (৪৫)। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো মহাসড়কের পাশেই পার্ক করে রাখা ছিলো। রাত গভীর হলে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন চালক তাজেস খান। এমন সময় হঠাৎ দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঘুমন্ত অবস্থায় থাকা তাজেস খান দগ্ধ হয়ে আহত হন।

সংবাদ পেয়ে শিবালয় থানা পুলিশ দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের পেছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী পরিবহনের বাসে এ ধরনের নাশকতা উদ্দেশ্যমূলক কিনা—তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা