Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫২, ১৬ নভেম্বর ২০২৫

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন, নিরাপত্তা জোরদার

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন, নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

সিলেটে একই রাতে দুটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে—প্রথমে হাসপাতালে পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স, এরপর কুমারগাঁও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। টানা দুই ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্সটিতে আগুন দেয় পাঁচজন মুখোশধারী যুবক। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়—দুটি মোটরসাইকেলে করে তারা এসে পার্কিংয়ে প্রবেশ করে, তারপর দ্রুত আগুন লাগিয়ে পালিয়ে যায়। অগ্নিকাণ্ডে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়, তবে কেউ আহত হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি নিশ্চিত করেন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী এবং সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য মোহাম্মদ জুনাইদ।

অ্যাম্বুলেন্সের আগুন নেভানোর কয়েক ঘণ্টা পর রাত ৩টা ৪৮ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৩টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুই ঘটনার পর রোববার সকাল থেকে নগরীর প্রধান সড়ক, মোড় ও সংবেদনশীল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ বলছে, অগ্নিসংযোগের কারণ ও জড়িতদের শনাক্তে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ