Sobar Desh | সবার দেশ মুহাম্মদ মনিরুজ্জামান


প্রকাশিত: ১৩:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

গল্প

নাভী ও নিভৃত বাসনা

নাভী ও নিভৃত বাসনা
ছবি: সবার দেশ

এক গরীব লোক। তার বউ থানার ওসির সাথে পরকীয়ায় লিপ্ত। বেচারা রাগের মাথায় বউকে দিছে তালাক। বউ গেছে থানার ওসির কাছে। ওসিরে বুঝাইছে, ‘আপনের বাসা ছাড়া আমার যাওয়ার আর জায়গা নাই। তয় আপনের বাসায় থাকলে আপনের ইজ্জত লইয়া টানাটানি লাগবো। বরং ওরে ভয় দেখান যাতে আবার আমারে ফেরত নেয়। স্বামী নামের সাইনবোর্ড থাকলে অন্য কেউ আমার কাছে আইবো না। তয় আপনার জন্য আমার দরোজা সবসময় খোলা থাকবো। অবৈধ সন্তান হইলেও ওই বেডার নামে চালাইয়া দিবার পারমু। আপনেরেও কেউ সন্দেহ করবার পারবো না।

বুদ্ধিটা ওসির পছন্দ হইছে। কিন্তু সরাসরি কইতে গেলে ধরা পড়বার চান্স আছে। কায়দা কইরা ওই গ্রামের চৌকিদারকে কিছু টাকা দিয়া হাত করছে আর ভয় দেখাইছে। ‘আমার কথা না শুনলে তর চাকরি নট। এমনকি অতীত কর্মের দায়ে জেলেও যাইবার পারোস।’ চৌকিদার অতীত অপকর্ম ফাস হওয়ার ভয়ে ওসির শিখানো মতো তালাক খাওয়া বেডির জামাইরে গিয়া কইছে, ‘আমি গেরামের পাহারাদার, ঠিক আছে। তয় তোর ঘরের কেচাল দেখবার পারুম না। জলদি তর বউরে ফিরায়ে আন। নইলে তর বাড়িতে চুরি-ডাকাতি অইলে, এমনকি তরে কেউ বাড়িছাড়া করলে আমারে দোষ দিবার পারবি না।’ জামাই বেচারা ভাবনার মধ্যে আছে তালাক দেওয়া বউরে ফিরাইবো নাকি তার বেতন খাওয়া চৌকিদারের বেতন বন্ধ  করবো। নিরাপত্তা দেওয়ার হিম্মত যার নাই তারে রাইখাইবা কী অইবো...

লেখক: কবি ও কথা সাহিত্যিক

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা