Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৭, ১১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:২৯, ১১ অক্টোবর ২০২৫

মানবতার আলোয় নতুন ভাবনার দিগন্ত

জয়নুল আবেদীনের ‘ইসলাম ও ইনসান’ বইয়ের মোড়ক উম্মোচন

জয়নুল আবেদীনের ‘ইসলাম ও ইনসান’ বইয়ের মোড়ক উম্মোচন
ছবি: সবার দেশ

বরেণ্য আইনজীবী ও কলামিস্ট জয়নুল আবেদীন রচিত গ্রন্থ ‘ইসলাম ও ইনসান’-এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য বক্তা ও ইসলামী চিন্তাবিদ মাওলানা কামরুল ইসলাম আরেফী।

আজ শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩ টায় কুমিল্লার মেঘনার রামপ্রসাদের চর গ্রামে ‘খাজা চিশতি জামে মসজিদ’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা। 

বইয়ের মোড়ক উন্মোচন শেষে মাওলানা আরেফী বলেন, 

জয়নুল আবেদীন পেশায় একজন আইনজীবী হলেও তার চিন্তা ও লেখনিতে ইসলাম ও মানবতার গভীর অনুসন্ধান রয়েছে। এ বইয়ে তিনি চেষ্টা করেছেন—ইসলামের মূল দর্শন থেকে মানুষে মানুষে শান্তি, ন্যায় ও সমতার বার্তা তুলে ধরতে। 

তিনি আরও যোগ করেন, 

এ গ্রন্থে কোনও চরমপন্থা নেই, বরং ইসলামকে একটি মানবিক, যুক্তিনির্ভর ও ভারসাম্যপূর্ণ জীবনদর্শন হিসেবে উপস্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি এম. এ. বারেক মাস্টার বলেন, 

ইসলামের আলোচনায় যে সংযম, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা প্রাধান্য পায়, জয়নুল আবেদীনের লেখায় তারই প্রতিফলন দেখা যায়। তরুণ প্রজন্মের জন্য এটি দিকনির্দেশনামূলক একটি গ্রন্থ।

আলোচনা পর্বে বক্তারা উল্লেখ করেন, বর্তমান সময়ের বিভাজন ও ধর্মীয় বিভ্রান্তির প্রেক্ষাপটে ‘ইসলাম ও ইনসান’ বইটি পাঠককে এক নতুন দৃষ্টিকোণ দেবে—যেখানে ধর্ম কেবল আচার নয়, বরং মানবমনের মুক্তি ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার পথ নির্দেশ করে।

অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ, আইনজীবী, শিক্ষাবিদ ও ইসলামপ্রেমী পাঠকরা অংশ নেন। মেঘনা পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইটি ইতোমধ্যেই পাঠকমহলে আগ্রহের সৃষ্টি করেছে বলে জানায় প্রকাশনা সংস্থা।

উল্লেখ্য, ‘ইসলাম ও ইনসান’ গ্রন্থের বিক্রয়কৃত সম্পূর্ণ অর্থ ‘খাজা চিশতি জামে মসজিদ’ এর পরিািলনার কাজে ব্যয় করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮