Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২২, ১১ মে ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনা বাড়ছে 

হরমুজে ইরানের ‘ডলফিন’ সাবমেরিন মোতায়েন

হরমুজে ইরানের ‘ডলফিন’ সাবমেরিন মোতায়েন
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকায় বিশেষ সাবমেরিন বা ডুবোজাহাজ মোতায়েন করেছে ইরান। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এসব সাবমেরিনকে ‘পারস্য উপসাগরের ডলফিন’ নামে অভিহিত করছে দেশটির নৌবাহিনী।

রোববার (১০ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।

তিনি জানান, হরমুজ প্রণালির তলদেশে দীর্ঘ সময় গোপনে অবস্থান করতে সক্ষম এ সাবমেরিনগুলো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ শনাক্ত ও প্রয়োজনে ধ্বংস করার সক্ষমতা রাখে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও অপারেশনাল প্রয়োজন বিবেচনায় এসব ডুবোজাহাজের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

ইরানি দাবি করেন, এ সাবমেরিনগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো— সমুদ্রের গভীরে নিঃশব্দে অবস্থান করে নজরদারি চালানো এবং প্রয়োজন হলে দ্রুত আক্রমণ পরিচালনা করা। এতে ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নৌবাহিনীর এই কর্মকর্তা আরও জানান, সম্প্রতি যুদ্ধাহত ও নিহত সেনাসদস্যদের স্মরণে আয়োজিত এক সামরিক মহড়ায় সাবমেরিনগুলো পানির ওপর উঠে বিভিন্ন ফর্মেশন প্রদর্শন করে। পরে সেগুলো আবার সমুদ্রের গভীরে নিজেদের নির্ধারিত অবস্থানে ফিরে যায়।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এমন সময় এ ঘোষণা এলো যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কূটনৈতিক উদ্যোগ চলছে। বিভিন্ন সূত্রের দাবি, ওয়াশিংটনের প্রস্তাবের জবাব তেহরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে ইরানের এ সামরিক তৎপরতা আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা এবং বৈশ্বিক তেলের বাজারে নতুন চাপ তৈরি করতে পারে। কারণ বিশ্বের বড় একটি অংশের জ্বালানি সরবরাহ এ জলপথের ওপর নির্ভরশীল।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘নয়ন ভরা জল গো তোমার’ গেয়ে ভাইরাল ফরিদপুরের ‘লাইলী খালা’
কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা
শতকোটিপতি ক্লাবে মেসির ঐতিহাসিক প্রবেশ
ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে: হিমি
হজ পালন করতে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু
মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গুলিবর্ষণ
যমুনা সেতুর পূর্বপাড়ে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, নিহত ১৫
মেট্রোরেলে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
ঈদের ছুটিতেও খোলা যেসব এলাকার ব্যাংক
তামাক নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসনীয়
জলঢাকায় ইউএনও মাঠে নামতেই উধাও যানজট
আদর্শ প্রজন্ম গঠনে প্যারিসে এমসি ইনস্টিটিউটের ব্যতিক্রমী আয়োজন
টুংটাং শব্দে মুখরিত বেনাপোলের কামারপল্লী
আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’
রায়পুরায় নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
লালগালিচার ঝলক পেরিয়ে শেষ হলো কান উৎসবের ৭৯তম আসর