Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮, ২১ মে ২০২৬

আপডেট: ২১:৫১, ২১ মে ২০২৬

রামিসার পল্লবীর বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী 

রামিসার পল্লবীর বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী 
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়াতে তার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী রামিসার বাসায় গিয়ে তার বাবা-মা ও স্বজনদের সান্ত্বনা দেবেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেবেন। রাত ৯টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই প্রধানমন্ত্রীর পল্লবীর উদ্দেশে রওনা হওয়ার কথা।

গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে হত্যা করা হয়। পরে গ্রেফতার হওয়া আসামি সোহেল রানার জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিলো। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়।

বুধবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে এশার নামাজের পর রামিসার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় বাসিন্দা, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মেয়েকে দাফন শেষে রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা ঢাকায় ফিরে আসেন। বৃহস্পতিবার তিনি মেয়ের স্কুলে যান এবং রামিসার সহপাঠীদের সঙ্গে কিছু সময় কাটান। সেখানে উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

এর আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে আবদুল হান্নান মোল্লাকে বিচারব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তিনি বলেন, 

আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনও রেকর্ড নেই।

রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে ক্ষোভ বাড়ছে। দ্রুত বিচার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রামিসাসহ সব ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে এনসিপির মশাল মিছিল
বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
‘জাস্টিস ফর রামিসা’ স্লোগানে উত্তাল মিরপুর
রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী, দ্রুত তদন্তের আশ্বাস
‘সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ পেলেন কবি মনিরুজ্জামান
মাছের গাড়িতে চাঁদাবাজিতে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
হাইকোর্টের রায় বাতিল চেয়ে সরকারের আপিল, শুনানি ৯ জুন
রামিসার পল্লবীর বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে উত্তেজনা, পুলিশ অবরুদ্ধ
‘রাস্তায় ফেলে কুকুরের মতো পেটানো হয়েছে আমাকে’
মাদ্রাসা সভাপতিতে লাগবে ডিগ্রি, প্রজ্ঞাপন জারি
প্যারিসে বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি
জাতীয় গ্রিডে বিদ্যুতের রেকর্ড উৎপাদন