Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

অনলাইন পোর্টাল ও আইপি টিভি আসছে একক নীতিমালায়

অনলাইন পোর্টাল ও আইপি টিভি আসছে একক নীতিমালায়
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, দেশের সব আইপি টিভি ও অনলাইন পোর্টালকে শিগগিরই একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হবে। তিনি বলেন, গত ১৭ বছরে অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে মন্ত্রণালয় পরিচালিত হয়েছে, কিন্তু এখন থেকে সবকিছু চলবে কঠোর নিয়মনীতি অনুসারে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমানে অনেকেই শুধু একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন পোর্টাল পরিচালনা করছেন। কিন্তু গণমাধ্যম পরিচালনার ক্ষেত্রে সরকারি নীতিমালা মেনে চলা বাধ্যতামূলক। তিনি স্পষ্ট করে জানান, আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোর কার্যক্রমকে একটি সমন্বিত নীতিমালার মধ্যে আনা হবে, যাতে জবাবদিহি ও পেশাদারিত্ব নিশ্চিত করা যায়।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, তারেক রহমান-এর সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না। বরং প্রধানমন্ত্রী মনে করেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র বিকাশে অপরিহার্য ভূমিকা রাখে।

পরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকাণ্ডে স্বচ্ছতা, সেবা নিশ্চিতকরণ এবং জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কর্মকর্তাদের উদ্দেশে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

সফরকালে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

প্রতিমন্ত্রীর এ ঘোষণার পর অনলাইন গণমাধ্যম ও আইপি টিভি খাতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়ন হলে এ খাতে শৃঙ্খলা ও জবাবদিহি আরও সুসংহত হতে পারে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক
যুবদলের নেতৃত্বে আলিয়ার দখল নিলো ছাত্রদল, বিতাড়িত শিবির
জুলাই অভ্যুত্থান নিয়ে আসছে ‘জুলাই২৪’ ডিজিটাল স্মৃতি প্ল্যাটফর্ম
জনগণের সমর্থনেই সফল হয়েছে জুলাই আন্দোলন: প্রধানমন্ত্রী
চব্বিশের জুলাই রাষ্ট্র রূপান্তরের যুগসন্ধি
ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণই চূড়ান্ত লক্ষ্য: মার্কো রুবিও
‘জুলাই আমাদের ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক’
৩৬ জুলাই আজ, জনতার বিজয়ের দিনে মাফিয়া হাসিনার পলায়ন
দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি