Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৮, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২৩:৩৮, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে ‘সবার দেশ’র গভীর শোক ও শ্রদ্ধা

খালেদা জিয়ার মৃত্যুতে ‘সবার দেশ’র গভীর শোক ও শ্রদ্ধা
ছবি: সবার দেশ

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘সবার দেশ’ পরিবার।

এক শোকবার্তায় সবার দেশ পরিবার জানায়, গণতন্ত্রের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে বাংলাদেশ আজ অভিভাবকশূন্য হয়ে পড়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে আপসহীন অবস্থান, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি যে সংগ্রাম করে গেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সবার দেশ পরিবার মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশের শোকার্ত জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা