Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৪, ৮ ডিসেম্বর ২০২৫

বিটিআরসি সামনে সাংবাদিককে মারধর, ছিঁড়ে ফেলা হয় আইডি

বিটিআরসি সামনে সাংবাদিককে মারধর, ছিঁড়ে ফেলা হয় আইডি
ঢাকা ওয়াচ ২৪–এর সাংবাদিক মুহিউদ্দিন আহমেদ তানভীর। ছবি: সবার দেশ

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের চলমান আন্দোলনের মধ্যে ঢাকা ওয়াচ ২৪–এর সাংবাদিক মুহিউদ্দিন আহমেদ তানভীর হামলার শিকার হয়েছেন।

জানা যায়, আন্দোলনকারীরা স্থানীয় এক ব্যক্তিকে মারধর করছিলেন। সে দৃশ্য মোবাইলে ধারণ করতে গেলে তাকে লক্ষ্য করে হামলা শুরু হয় বলে তিনি অভিযোগ করেন।

তানভীর জানান, ভিডিও ধারণ করতে দেখেই বেশ কয়েকজন আন্দোলনকারী তাকে ঘিরে ফেলেন। এ সময় একযোগে লাথি ও ঘুষি মারা হয় এবং কয়েকজন লাঠি দিয়ে আঘাত করেন। হামলার মুহূর্তে আরটিভি ও ঢাকা প্রেসের দুই-তিনজন সাংবাদিক এগিয়ে এসে তাকে রক্ষা করার চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

হামলাকারীরা তানভীরের আইডি কার্ড ছিঁড়ে ফেলেন এবং জোর করে ভিডিও ডিলিট করার চাপ দেন। এমনকি তার ফোন কেড়ে নেয়ারও চেষ্টা করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি কোনোভাবে সেখান থেকে সরে আসতে সক্ষম হন। তানভীর বলেন, আল্লাহ তাআলার রহমতে তিনি ঘটনাস্থল ত্যাগ করতে পেরেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল