Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

মাঠে সাংবাদিকদের নিরাপত্তায় প্রস্তুতি

নির্বাচন ঘিরে ‘র‍্যাক কুইক রেসপন্স টিম’ গঠন

নির্বাচন ঘিরে ‘র‍্যাক কুইক রেসপন্স টিম’ গঠন
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)। সংগঠনটি ‘র‍্যাক কুইক রেসপন্স টিম’ গঠনের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে কোনও সদস্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলে তাৎক্ষণিক সহায়তা দিতে এ টিম কাজ করবে।

র‍্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সদস্য আক্রান্ত হলে দ্রুত উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, আইনি পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী যানবাহন সহায়তা, পানি, খাবার ও ফার্স্টএইড সরবরাহ করা হবে। জরুরি পরিস্থিতিতে সদস্যদের পাশে সরাসরি উপস্থিত থাকবে কুইক রেসপন্স টিম।

টিমের দায়িত্বে রয়েছেন —

  • শাফি উদ্দিন আহমদ (০১৫৮০-২৮৩৭৯৪)
  • তাবারুল হক (০১৭১৭-৩৪৫১৪০)
  • সাইফুল ইসলাম মন্টু (০১৭১২-২২৬৪০০)
  • মতলু মল্লিক (০১৭১২-১৭৭২৩৮) ও 
  • মাসুদ রানা (০১৬৮০-৯৪১৯৯৫)

বিশেষ প্রয়োজনে আইনি পরামর্শের সমন্বয়ে থাকবেন —

  • সাঈদ আহমদ খান (০১৯১১-১২০৬৮৭) এবং 
  • চিকিৎসা সংক্রান্ত সহায়তায় দায়িত্বে থাকবেন দুলাল হোসেন (০১৬১১-২২০৭৭০)

র‍্যাকের দফতর সম্পাদক মাসুদ রানা জানান, নির্বাচনকালীন সময়ে সংগঠনের সদস্যসহ সব গণমাধ্যমকর্মী যেন নিজের নিরাপত্তা নিশ্চিত করে পেশাগত দায়িত্ব পালন করেন— সে আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক
যুবদলের নেতৃত্বে আলিয়ার দখল নিলো ছাত্রদল, বিতাড়িত শিবির
জুলাই অভ্যুত্থান নিয়ে আসছে ‘জুলাই২৪’ ডিজিটাল স্মৃতি প্ল্যাটফর্ম
জনগণের সমর্থনেই সফল হয়েছে জুলাই আন্দোলন: প্রধানমন্ত্রী
চব্বিশের জুলাই রাষ্ট্র রূপান্তরের যুগসন্ধি
ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণই চূড়ান্ত লক্ষ্য: মার্কো রুবিও
‘জুলাই আমাদের ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক’
৩৬ জুলাই আজ, জনতার বিজয়ের দিনে মাফিয়া হাসিনার পলায়ন
দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি