Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১২, ২৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ২০:২৩, ২৭ জানুয়ারি ২০২৫

প্রো-ভিসি, এসি-ওসির পদত্যাগের দাবিতে 

২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের

২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের
ছবি: সবার দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ দুই দফা দাবিতে সরকার এবং কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ৭ কলেজ শিক্ষার্থীরা। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মুঈনুল ইসলাম বলেন, ঢাবির সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি; কিন্তু আমাদের বাকি পাঁচটি দাবিও দ্রুত মানতে হবে। মোহাম্মদ রাকিবকে নির্মমভাবে মারা হয়েছে। এ হামলার পেছনে নিউমার্কেট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন উদ্দীন ছাড়াও অনেকে জড়িত রয়েছেন। ওসি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে নিউমার্কেট থানা ঘেরাও করবে সাত কলেজের শিক্ষার্থীরা। 

এ শিক্ষার্থী বলেন,  ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে নিয়ে আসার দায়ভার প্রো-ভিসি মামুন আহমেদকে নিতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ঢাকা কলেজের সামনে দিয়ে চলতে দেয়া হবে না। 

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। 

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ