Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৬, ৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:৩৬, ৬ ডিসেম্বর ২০২৫

আগামী নির্বাচনের দলের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

যেকোনও মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু

যেকোনও মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং দলের পরবর্তী রাজনৈতিক পর্বে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের অপেক্ষা মাত্র। তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সবকিছু প্রস্তুত করা হচ্ছে, দাবি করেন তিনি। দলের অভ্যন্তরীণ কর্মকৌশল ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনায় তারেক রহমানের প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান এ স্থায়ী কমিটির সদস্য।

তিনি আরও বলেন, বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুত হচ্ছে সমন্বিত নেতৃত্ব। তারেক রহমানই আগামী নির্বাচনের নেতৃত্ব দেবেন। তিনি যেকোনও সময় ফিরবেন। যারা না-আসার গুঞ্জন ছড়াচ্ছে, তারা ছড়াক—বাস্তবতা হলো, তার ফেরা নিশ্চিত, মন্তব্য করেন আমীর খসরু।

বিএনপি ইতোমধ্যেই দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা, নেতৃত্ব পুনর্গঠন ও নির্বাচনী প্রস্তুতিমূলক পদক্ষেপ জোরদার করেছে। দলের শীর্ষ পর্যায় মনে করছে, তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান