Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৪, ৮ অক্টোবর ২০২৫

নির্বাচন পদ্ধতি নির্ধারণের অধিকার জনগণের: আমীর খসরু

নির্বাচন পদ্ধতি নির্ধারণের অধিকার জনগণের: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নির্বাচন কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণের ক্ষমতা বিদেশিদের হাতে নয়, জনগণের হাতে।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনের আগে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেন বিএনপি প্রতিনিধি দল।

সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানায়। তিনি বলেন, বাংলাদেশে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক বিষয়।

তিনি আরও বলেন, 

নির্বাচনের পদ্ধতি ও পরিবেশ ঠিক করার দায়িত্ব সম্পূর্ণভাবে জনগণের। বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করতে পারেন, কিন্তু সিদ্ধান্তের অধিকার জনগণের হাতে থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান