Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:০১, ৬ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই: আমীর খসরু

খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি সরাসরি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচন পিছিয়ে দেয়ার প্রশ্নই আসে না। নির্বাচন তার জায়গায় আছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া গণতন্ত্রের জন্যই সবচেয়ে বেশি নির্বাচন চান

আমীর খসরু বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা যাই হোক—তিনি সবসময়ই জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার পক্ষে। দেশের মানুষ যাতে নিজেরাই ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে পারে—এটাই তার আজীবনের রাজনীতি।

তার ভাষায়, উনি যে অবস্থায় থাকুন না কেনো, উনিই সবচেয়ে বেশি চান বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত সংসদ ও সরকার গঠন করুক। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন।

চিকিৎসার প্রস্তুতি সম্পন্ন, সবুজ সংকেত পেলে লন্ডন যাত্রা

বিএনপি নেতার দাবি, চেয়ারপারসনের বিদেশে উন্নত চিকিৎসার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের চূড়ান্ত অনুমতি পেলেই তাকে লন্ডনে নেওয়া হবে।

তিনি আরও বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে নির্বাচন পিছানোর যুক্তি মেলে না। গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই তিনি চালিয়ে গেছেন, সে লড়াইয়ের পথে নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান