Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ৩০ জানুয়ারি ২০২৫

সাত কলেজের নতুন নাম ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’!

এসএমএ ফায়েজ বলেন, জুলাই আন্দোলনের সঙ্গে এ নামটি সামঞ্জস্য- তাই এ নামটি প্রস্তাব করা হয়েছে। শিক্ষার্থীরা চাইলে এ নামটি গ্রহণ করা হতে পারে।

সাত কলেজের নতুন নাম ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’!
ফাইল ছবি

ঢাকার সরকারি সাত বড় কলেজের জন্য আলাদা যে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার, সেটির নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ এ সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এ নামটি প্রস্তাব করা হয়।

এসএমএ ফায়েজ বলেন, জুলাই আন্দোলনের সঙ্গে এ নামটি সামঞ্জস্য- তাই এ নামটি প্রস্তাব করা হয়েছে। শিক্ষার্থীরা চাইলে এ নামটি গ্রহণ করা হতে পারে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে অধ্যাপক তানজিম সহ আমরা কমিটির তিনজন ছিলাম। সেখানে প্রস্তাবিত বেশ কয়েকটি নামের মধ্যে জুলাই- ৩৬ নামটি নিয়েই বেশি আলোচনা হয়েছে। মূলত, ৫ আগস্ট যে নতুন দেশ উপহার দিয়েছে শিক্ষার্থীরা, সেটিকে স্মরণে রাখতে জুলাই-৩৬ নামটি প্রস্তাব করা হয়। উপদেষ্টাও নামটি পছন্দ করেছেন।

তিনি বলেন, আমরা এখন এ বিশ্ববিদ্যালয়টির মডেল কেমন হবে, তা নির্ধারণ করব। আজকেই ইউজিসিতে বিষয়টি নিয়ে আলোচনা হবে। শিক্ষার্থীদের সঙ্গে আমাদের এক দফা আলোচনা হয়েছে। আরও এক দফা আলোচনা হবে। এরপর শিক্ষার্থীরা চূড়ান্ত করলে বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ করা হবে।

সরকারি এ সাত কলেজ হলো ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজ। এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী রয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ