Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৭, ২৩ ডিসেম্বর ২০২৪

কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন ৭২ বিজিবি সদস্য

কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন ৭২ বিজিবি সদস্য
ছবি: সবার দেশ

কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৭২ সদস্য। সোমবার (২৩ ডিসেম্বর) বিজিবি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের মধ্যে ৩৩ জনকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজিবি দিবস উদযাপন অনুষ্ঠানে গত ২০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেয়া হয়। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ বিজিবিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিজিবি দিবসের অনুষ্ঠানে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

বিজিবি দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকাল ৬টায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবি সদরদপ্তরে রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন এবং সকাল ৬টা ৫০ টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিলখানায় সীমান্ত গৌরব-এ পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উদযাপন উপলক্ষে এদিন বেলা ১১টায় পিলখানায় বিজিবির সদরদপ্তরে বিগত বছরে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক দেয়া এবং বীর মুক্তিযোদ্ধা/উত্তরাধিকার ও তাদের পরিবারবর্গকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজিবিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্ত ৩৩ জনকে পদক পরিয়ে দেন।

সবার দেশ/এওয়াই
 

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার