Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগের ফেসবুকীয় হরতাল

আওয়ামী লীগের ফেসবুকীয় হরতাল
ছবি: সংগৃহীত

পতিত আওয়ামী লীগ ঘোষিত সর্বাত্মক হরতাল ঘৃণাভরে প্রত্যাক্ষাণ করেছে দেশের সর্বস্তরের জনগন। স্বাভাবিক ছন্দেই চলেছে রাজধানী ঢাকা। আওয়ামী লীগের ডাকা এ কর্মসূচি বাস্তবে কোনো প্রভাব ফেলতে পারেনি। 

রাস্তাঘাটে যান চলাচল ছিলো স্বাভাবিক, জনজীবন ছিল নির্বিঘ্ন। বরং দিনভর রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজট লক্ষ্য করা গেছে, যা স্পষ্টতই প্রমাণ করে ফ্যাসিস্ট আওয়ামী হরতালের প্রতি জনসাধারণের অনাগ্রহ।

সকাল থেকেই ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেলেও, বাস্তবতায় হরতালের কোনো চিহ্ন মেলেনি। মাঠ পর্যায়ে দলটির কোনো কার্যক্রম বা অবস্থান চোখে পড়েনি। সাধারণ মানুষও হরতালের অস্তিত্ব অনুভব করতে পারেননি। ফেসবুকে তাদের সরব মিছলের ভিডিও চোখে পড়লেও তার সবই ছিলো কমপক্ষে বিশ বছরের আগের ভিডিও।

একজন পথচারী জানান, আমি জানি না কোনো হরতাল চলছে কি না। সব গাড়ি স্বাভাবিকভাবে চলছে, কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই মাসে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তিত হয়েছে, ফলে এমন কর্মসূচি সফল হওয়ার সুযোগ নেই। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার থাকলেও, বাস্তবে হরতাল কার্যকর হয়নি বলেই মত সাধারণ মানুষের।

সবার দেশে/এমকেজে

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার