Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:১৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫

খালেদা জিয়াকে ক্ষতিপূরণ দিয়ে দায় মোচনের চেষ্টা আদালতের

খালেদা জিয়াকে ক্ষতিপূরণ দিয়ে দায় মোচনের চেষ্টা আদালতের
ফাইল ছবি

বিচারের নামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি অবিচার এবং বিচার বিভাগের দায় থাকায় কোন প্রক্রিয়ায় তিনিসহ বাকিদের ক্ষতিপূরণ দেয়া যায় আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে এ বিষয়ে জানতে চান।

জ্যেষ্ঠ আইনজীবীদের নিকট প্রধান বিচারপতি কাছে জানতে চান, খালেদা জিয়াকে যে প্রক্রিয়ায় সাজা দেয়া হয়েছে তা বিচার বিভাগকে ব্যবহার করে দেয়া হয়েছে। কাজেই এখন কোন প্রক্রিয়ায় তাকে ক্ষতিপূরণ দেয়া হবে তা নিয়ে সিনিয়র আইনজীবীরা বলুক।

পরে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী আপিল বিভাগকে বলেন, সর্বোচ্চ আদালত চাইলে এ ক্ষতিপূরণ নির্ধারন করতে পারেন। সেভাবেই নির্ধারিত হোক খালেদা জিয়াসহ অন্যদের ক্ষতিপূরণের মাত্রা। পরে নির্বাচন কমিশন নিয়োগ বঞ্চিত ৮৫ জনের রায়ের জন্য ২৫ ফেব্রুয়ারি নির্ধারন করেন আপিল বিভাগ।

বিচার বিভাগের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেয়ার প্রথা চালু করা উচিৎ বলে মত দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সালাহ উদ্দিন দোলন। তিনি বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নয় একজন নারী মূল্যায়ন করলেও তার সঙ্গে যা করা হয়েছে তা প্রকারান্তরে অবিচার। এর জন্য প্রতীকী একটা সাজা হলেও দেন। ইতিহাসে তা তোলা থাকুক।

এর আগে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার সঙ্গে অবিচার করায় প্রথমবার আপিল বিভাগে প্রতীকী ক্ষতিপূরণ দাবি করেন সিনিয়র আইনজীবী সালাহ উদ্দিন দোলন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে বিসিএস ও নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে তিনি এ ক্ষতিপূরণ দাবি করেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি