Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৯, ৩ মার্চ ২০২৫

নতুন নাম ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন 

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন 
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখা হয়েছে। সোমবার (৩ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। 

এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে এক সিদ্ধান্তে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে অভ্যুত্থানে তৎকালীন সরকারের সঙ্গে জড়িত সকল ব্যক্তির নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিল করা হবে।

এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনা অনুযায়ী, সকল মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এরপরই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) করার উদ্যোগ নেয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান
মাহমুদউল্লাহর ৮ ছক্কা, তবু হার বাংলাদেশের
পর্দার ফাটাকেষ্ট এবার সত্যিই মন্ত্রী!
ফের বাড়লো জেট ফুয়েলের দাম
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
মেসির বিদায়ে ভালোবাসায় ভাসালো বার্সা
বন্ধুত্ব চাইলে ভারতকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: নাহিদ
এমপির উপস্থিতিতে জামায়াত আমিরকে মারধর
রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের টেনে-হিঁচড়ে আটক