Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৭, ৮ মার্চ ২০২৫

আপডেট: ১৮:৪৮, ৮ মার্চ ২০২৫

মাগুরার নির্যাতিত শিশুকে সিএমএইচে স্থানান্তর

এর আগে শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন জানিয়ে এ চিকিৎসক বলেন, শিশুটির যৌনাঙ্গে আঘাত রয়েছে। তবে গলায় আঘাত বেশি। তার চিকিৎসায় চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

মাগুরার নির্যাতিত শিশুকে সিএমএইচে স্থানান্তর
ফাইল ছবি

মাগুরায় ধর্ষণে গুরুতর আহত আট বছরের শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ-এ স্থানান্তর করা হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পুরাতন ভবনের দ্বিতীয় তলায় পিআইসিইউতে লাইফ সাপোর্টে ছিলো শিশুটি।

শনিবার (৮ মার্চ) বিকেলে ঢামেকের চিকিৎসক ডা. অমিত এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, শিশুটিকে উন্নততর চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন জানিয়ে এ চিকিৎসক বলেন, শিশুটির যৌনাঙ্গে আঘাত রয়েছে। তবে গলায় আঘাত বেশি। তার চিকিৎসায় চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আরও পড়ুন<<>> মাগুরায় নির্যাতিত শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

এদিকে শিশুকে হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে চারজনের নামে মামলা হয়েছে। শনিবার (০৮ মার্চ) সদর থানায় মামলাটি দায়ের করেছেন শিশুটির মা। মামলায় আসামি করা হয়েছে শিশুটির বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭) ও সজিবের মা জাহেদা বেগম (৪০), বাবা হিটু শেখকে (৪৭)। এদের চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, বোনের বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার (৬ মার্চ) ধর্ষণের শিকার হয় ৮ বছরের এক কন্যাশিশু। অজ্ঞান অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতাল ও পরে ফরিদপুরে ভর্তি করা হয়। জ্ঞান না ফেরায় পরে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। বর্তমানে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি।

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প