Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩২, ২৬ ডিসেম্বর ২০২৪

সোনা চোরাচালানের দায়ে বিমান জব্দ

সোনা চোরাচালানের দায়ে বিমান জব্দ
ফাইল ছবি

সোনা চোরাচালানের দায়ে চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের বোয়িং ৭৭৭-ইআর এয়ারক্রাফটি জব্দ করেছে শুল্ক বিভাগ। বিমানে তল্লাশি চালিয়ে আতিয়া সামিয়া নামের এক যাত্রীর কাছ থেকে ২০টি গোল্ডবার আটক করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে আতিয়া সামিয়া নামের এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ কেজি ৩০০ গ্রাম সোনার বার উদ্ধার করে।

শুল্ক গোয়েন্দার কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে অনলাইনে সোনা বেচা-কেনার সঙ্গে তিনি জড়িত বলে জানিয়েছেন। চোরাচালানের দায়ে এয়ারক্রাফটিও অভিযুক্ত। এ কারণে কাস্টম আইনে এয়ারক্রাফটটি আটক করেছে শুল্ক গোয়েন্দা।

শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে জানানো হয়েছে, সোনার দাম প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা। আর এয়ারক্রাফটির মূল্য আনুমানিক প্রায় ১ হাজার কোটি টাকা। সবমিলে আটককৃত ১ হাজার ২ কোটি ৬০ লাখ টাকার বিষয়ে ন্যায় নির্ণয়ের জন্য চট্রগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরাবর চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত