Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫২, ২৮ এপ্রিল ২০২৫

হজযাত্রীদের সেবা সহজীকরণে নতুন উদ্যোগ

‘লাব্বাইক’ হজ অ্যাপ উদ্বোধন

‘লাব্বাইক’ হজ অ্যাপ উদ্বোধন
ছবি: সংগৃহীত

হজযাত্রীদের ধর্মকর্ম ও যাত্রা সহজতর করতে ‘লাব্বাইক’ নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার (২৮ এপ্রিল ২০২৫) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত এ অ্যাপের উদ্বোধন করা হয়। এ সময় তিনি হজযাত্রীদের এ অ্যাপ ব্যবহারের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারেন, সে জন্য এ অ্যাপ বিরাট ভূমিকা রাখবে। স্বাস্থ্য সেবাসহ নানা ফিচার থাকায় এটি হাজিদের একাগ্রচিত্তে হজ পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও বলেন, চলতি বছর থেকে হজযাত্রীরা এ অ্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে হজের প্রস্তুতি পর্যায় থেকেই এটি ব্যবহার করে যাত্রা সহজ করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে।

ড. ইউনূস জানান, হজ ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর অভিজ্ঞতা গ্রহণ করা হবে এবং যেসব দেশে এ ধরনের ব্যবস্থা নেই, তাদের বিনামূল্যে এ অ্যাপের কারিগরি সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া হবে। তিনি অ্যাপটিকে আরও সহজ ও ত্রুটিমুক্ত করার পরামর্শ দেন, যাতে হজযাত্রীরা সৌদি আরবে চলাফেরায় দুশ্চিন্তামুক্ত থাকেন।

অ্যাপটির পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধারও উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। তিনি অ্যাপটি তৈরির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব উপস্থিত ছিলেন।

‘লাব্বাইক’ অ্যাপটি হজযাত্রীদের ধর্মকর্ম ও যাত্রাকে আরও সুগম ও নিরাপদ করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক