Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৫, ২০ মে ২০২৫

সেমিনারে অধ্যাপক সলিমুল্লাহ খান

জুলাই-আগস্টের ঘটনা মানুষ ভুলে যাচ্ছে

জুলাই-আগস্টের ঘটনা মানুষ ভুলে যাচ্ছে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে এক সেমিনারে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, মানুষ ধীরে ধীরে জুলাই-আগস্ট মাসে যা ঘটেছে তা ভুলে যেতে শুরু করেছে। তিনি জানান, জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলো।

তিনি বলেন, ইতিহাসে এমন হত্যাকাণ্ড বিরল। ১৯১৯ সালে জেনারেল ডায়ার পাঞ্জাবে গুলি চালিয়ে ১২০০–১৩০০ জনকে হত্যা করেছিলেন। নজরুল ইসলাম তার যুগবাণী বইয়ে লিখেছেন, এমন হত্যার স্মৃতিস্তম্ভ হওয়া উচিত। সে কথা মনে করিয়ে দিয়ে সলিমুল্লাহ খান বলেন, বাংলাদেশেও যারা এত মানুষ হত্যা করেছে, তাদের স্মৃতি মনে রাখার জন্য স্মৃতিস্তম্ভ হওয়া উচিত।

তিনি আরও বলেন, ডায়ারের নামেও একটি স্মৃতিস্তম্ভ করা দরকার, যেন তাকে দেখে মানুষ মনে করতে পারে একজন কতটা জালিম হতে পারে। নজরুলের পুনরাবৃত্তি করে আমি সবিনয়ে অনুরোধ করতে পারি, আমাদের দেশেও যে জালিমরা এত হত্যা করেছে তাদের স্মৃতিস্তম্ভ করুন, যা দিনাজপুর থেকে কক্সবাজার পর্যন্ত মানুষ মনে রাখবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে আবারও একটি নতুন স্বৈরাচারের সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিহাস বলছে, এক স্বৈরশাসক চলে গেলে যারা নির্যাতিত ছিলো, তারাই পরে অন্যকে দমন করে। এটা যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

আদিবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের 'উপজাতি' বলা ঠিক নয়। তাদের নিজেদের পরিচয় কী হবে, তা নিয়ে গণভোট করা উচিত।

অন্তর্বর্তী সরকারের বিষয়ে তিনি বলেন, ড. ইউনূস এ সরকারের জন্য ভালো বিকল্প ছিলেন। তিনি ব্যর্থ হলে সেটার দায় শুধু তার নয়, আমাদের সবার।

এ সেমিনারের আয়োজন করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ